• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন কমলগঞ্জের মুন্সীবাজারে আর্থিক সাক্ষরতা ও শিক্ষার্থী ব্যাঙ্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত মৌলভীবাজারে পুবালী ব্যাংক পিএলসি শাহ মোস্তফা রোড শাখার আধুনিকায়ন ও নবসজ্জা শেষে আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।  – মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান কমলগঞ্জে লক্ষ্মীপুরে দুর্গোৎসবে ছড়ালো ভালোবাসার আলো: ২ শতাধিক বঞ্চিতের মুখে হাসি, বস্ত্র বিতরণ শমশেরনগরে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: জ্ঞানের আলো ছড়াচ্ছে মণিপুরী শিক্ষার্থীরা সড়কের গাছ চুরি: বন ও পরিবেশ রক্ষায় কার অবহেলা, কার দায়? কমলগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ

কমলগঞ্জের মুন্সীবাজারে আর্থিক সাক্ষরতা ও শিক্ষার্থী ব্যাঙ্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

 

শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা এবং ব্যাংক ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ‘আর্থিক সাক্ষরতা এবং ছাত্র ব্যাঙ্কিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি এর মুন্সীবাজার সাব ব্রাঞ্চ, মৌলভীবাজার।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ ও সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।


পূবালী ব্যাংক পিএলসি মুন্সীবাজার উপশাখার ব্যবস্থাপক শিমুল দেবনাথ এর সভাপতিত্বে ও জুনিয়র অফিসার আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, এশিয়া বাণী জেলা প্রতিনিধি ময়নুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক ফরিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের শুরু থেকেই আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কীভাবে নিরাপদ ব্যাংকিং সেবার মাধ্যমে নিজেদের জমানো টাকা সঞ্চয় করতে পারে এবং ভবিষ্যৎ পড়াশোনার কাজে ব্যবহার করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যাংকের পক্ষ থেকে ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ বা ছাত্র হিসাব খোলার নিয়মাবলি ও এর নানাবিধ সুবিধা তুলে ধরা হয়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পূবালী ব্যাংক পিএলসি এর মুন্সীবাজার সাব ব্রাঞ্চের কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service