• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: জ্ঞানের আলো ছড়াচ্ছে মণিপুরী শিক্ষার্থীরা সড়কের গাছ চুরি: বন ও পরিবেশ রক্ষায় কার অবহেলা, কার দায়? কমলগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী মৌলভীবাজারে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত কমলকুঁড়ি পত্রিকা ই-পেপার ১৪.১০.২০২৬ চা-এর দেশ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নবরূপে নবদুর্গা পূজা শুরু

শমশেরনগরে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শ্রীকৃষ্ণ যুবসংঘের উদ্যোগে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার রাত ৯টায় শমশেরনগর বাজারের শহীদ শামছু রোডস্থ দুর্গামন্ডপ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়।
শ্রীকৃষ্ণ যুব সংঘ শমশেরনগর এর সভাপতি শিমুল কান্তি পালের সভাপতিত্বে ও প্রতুল পালের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মিহির কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, শমশেরনগর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজিত চন্দ্র পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ধর্মের শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service