মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন/২০২৬-এর প্রাপ্ত ভোট ও ফলাফল বিবরণী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ৩০৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আনিছুর রহমান (তাঁর প্রতিদ্বন্দ্বী মো: জাহাঙ্গীর মুন্না রানা দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট)।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: সালেহ আহমদ (তাঁর প্রতিদ্বন্দ্বী মো: আলাল ইসলাম আনারস প্রতীকে ১২৮ ভোট এবং সৈয়দ মো: শাহ আমীর চাকা প্রতীকে ১২৫ ভোট পেয়েছেন)।
নির্বাচনের অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন:
সহ-সভাপতি: মই প্রতীকে ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: আব্দুল হক (প্রতিদ্বন্দ্বী মো: আনোয়ার হোসেন মোবাইল প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদক: ফুটবল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অমিত হাসান (প্রতিদ্বন্দ্বী মো: জসিম উদ্দিন ডাব প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট)।
অর্থ সম্পাদক: তালগাছ প্রতীকে ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: শামীম আহমেদ (প্রতিদ্বন্দ্বী মো: আমির হোসেন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৭৯ ভোট)।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন:
সাংগঠনিক সম্পাদক: শেখ মো: সিদ্দিকুর রহমান (টিউবওয়েল প্রতীক)
যুগ্ম-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মস্তান (মোরগ প্রতীক)
দপ্তর সম্পাদক: মো: নাহিদ আলী (সূর্যমুখী ফুল প্রতীক)
প্রচার সম্পাদক: মো: রকিব আলী (মোটরসাইকেল প্রতীক)
কার্যকরী সদস্য পদে: মো: ইদ্রিস আলী (বাস), মো: সাফি মাহমুদ (কলম), সুমন মিয়া (বই), মো: সোহান উদ্দিন চৌধুরী (বাঘ), মো: জসিম উদ্দিন (কলম) এবং মুহিতুর রহমান (বাস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া এবং সদস্য ও উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সুজন আহমেদ।
Developed By Radwan Web Service