• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে এই গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রবিবার ১৬ আগস্ট সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুরে মৌলভীবাজার  সিডিপি চেয়ারম্যান আব্দুল সালাম এর  সভাপতিত্বে  ও শিক্ষক নীহার কান্তি দেব ও প্রোগ্রাম অফিসার ম্যাথিউ সুজন মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি  ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সিডিপি সদস্য কৃষ্ণ কুমার সিংহ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের অধিকার সুনিশ্চিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির এমন ধারাবাহিক কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরে শিশু সুরক্ষার উপর একটি নাটিকা, কুইজ প্রতিযোগিতা,  নৃত্য, কবিতা ও সংগীত পরিবেশ করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service