• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ!

রাজনগরে টেংরাবাজার শাখায় পূবালী ব্যাংক পিএলসি-র “ডিজিটাল ইলেকট্রনিক বুথ” উদ্বোধন

কমলকুঁড়ি প্রতিবেদক, মৌলভীবাজার / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

 

“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ব্যাংকিং সেবা”—এই প্রত্যয়কে সামনে রেখে সোমবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার শাখায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পূবালী ব্যাংক পিএলসি-র ‘Digital Electronic Booth’। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের সময় ও শ্রম সাশ্রয় করে আরও দ্রুত, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল অফিস, সিলেটের মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগ প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাস এবং মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

টেংরাবাজার শাখার শাখা ব্যবস্থাপক আসিদ উল্লা-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহকবৃন্দ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যাংকিং সেবাকে আরও আধুনিক, গতিশীল ও গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে এই ডিজিটাল ইলেকট্রনিক বুথ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service