• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ!

দৈনিক ঘোষণা’র জেলা সেরা প্রতিবেদক হিসেবে প্রাথমিক মনোনীত হলেন মৌলভীবাজারের শায়েক আহমেদ

কমলকুঁড়ি প্রতিবেদক / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঢাকা থেকে প্রকাশিত ও ডিএফপি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার জেলা পর্যায়ে ‘সেরা প্রতিবেদক’ সম্মাননার জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. শায়েক আহমেদ।

নিয়মিত, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং বিজ্ঞাপন বিপণনে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন গ্রামের কৃতি সন্তান মো. শায়েক আহমেদ দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে জনস্বার্থ, উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও স্থানীয় নানা সমস্যা সাহসিকতার সাথে গণমাধ্যমে তুলে ধরে আসছেন।

এদিকে তাঁর এই অর্জনে সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবেন এবং চূড়ান্তভাবে এই সম্মাননা অর্জন করবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service