• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ কমলগঞ্জ উপজেলা প্রশাসনে হঠাৎ বদলির হিড়িক: জনমনে আশঙ্কা ও নানা প্রশ্ন কমলগঞ্জের পতনঊষার – নয়াবাজার সড়কে রোপিত অর্ধশতাধিক গাছ মরে যাচ্ছে ও চুরির অভিযোগ: কার্যকর পদক্ষেপের দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর নতুন দায়িত্বে মণিপুরী সমাজের পরিচিত মুখ দেবাশীষ কুমার সিংহ: শেকড়ের টানে সমাজসেবায় অবিরাম পথচলা কমলগঞ্জের আবৃত্তি অঙ্গন’-এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন শমশেরনগরে ‘সৈয়দ কনভেনশন হল’-এর শুভ উদ্বোধন শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: এক্সক্যাভেটর ও পাইপ জব্দ ই-পেপার সাপ্তাহিক কমলকুঁড়ি, ২৯ জুলাই ২০২৬

কমলগঞ্জ উপজেলা প্রশাসনে হঠাৎ বদলির হিড়িক: জনমনে আশঙ্কা ও নানা প্রশ্ন

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

 

মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী উপজেলা কমলগঞ্জ। সম্প্রতি এই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের হঠাৎ করে গণহারে বদলি হওয়ার ঘটনা ঘটনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসঙ্গে এত কর্মকর্তা-কর্মচারীর আকস্মিক বদলি কোনো স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া নয় বলেই মনে করছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের মনে দানা বাঁধছে নানা প্রশ্ন ও সংশয়।
একটি প্রশাসনিক অঞ্চলে হঠাৎ করে শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারীরা চলে গেলে চলমান উন্নয়ন কাজ, ফাইলপত্র চালাচালি এবং দাপ্তরিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। নতুন কর্মকর্তা-কর্মচারীদের এলাকার ভৌগোলিক অবস্থান ও সমস্যা বুঝতে সময় লাগায় কাজের গতি শ্লথ হয়ে পড়ে।
কোনো সুনির্দিষ্ট কারণ বা রুটিন বদলির বাইরে এভাবে হঠাৎ কর্মকর্তা বদলি হওয়া স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের নেতিবাচক গুঞ্জনের জন্ম দেয়। এটি কোনো অভ্যন্তরীণ অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা, নাকি প্রশাসনিক কোনো বড় রদবদলের ইঙ্গিত—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে।
প্রশাসন হলো একটি জনপদের সেবার মূল কেন্দ্রবিন্দু। সেখানে যদি ঘন ঘন এমন অস্থিরতা তৈরি হয়, তবে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ জনগণের ওপর।
কেন এই আকস্মিক বদলি—এর নেপথ্যে কোনো বিশেষ কারণ রয়েছে কি না, তা নিয়ে ঊর্ধ্বতন মহলের স্পষ্ট বার্তা থাকা প্রয়োজন।
বদলি প্রশাসনিক নিয়মিত প্রক্রিয়ার অংশ হলেও তা যেন জনসেবাকে ব্যাহত না করে এবং জনমনে কোনো আতঙ্ক বা অশুভ সংকেতের জন্ম না দেয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখা উচিত।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের এই অস্বাভাবিক বদলির নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দ্রুত স্বাভাবিক ও গতিশীল পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service