• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পাহাড়ি জীবনে স্বনির্ভরতার ছোঁয়া: কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারের ক্যাশলেস টেংরা বাজার গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মূল রাস্তায় বাজার ও যানজটে চরম জনদুর্ভোগ সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২২ জুলাই ২০২৬ কমলগঞ্জে ইষ্ট ওয়েষ্ট সীড এর ‘গুলফাম’ টমেটোর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

রুহুল ইসলাম হৃদয় / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ​মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বন্যপ্রাণী রক্ষায় কাজ করা সংস্থা ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা সাপটি উদ্ধার করেন।

​স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, দুপুরে ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে কাজ করার সময় চা শ্রমিকরা অজগরটি দেখতে পান। সাপটি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাগান কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বন বিভাগকে অবহিত করে। ​বন বিভাগের নির্দেশনা ও সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অজগরটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, অজগরটি পর্যবেক্ষণ করে সুস্থ্য থাকলে বনে অবমুক্ত করা হবে।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service