• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ!

মৌলভীবাজারের ক্যাশলেস টেংরা বাজার গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন

Reporter Name / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক

“এক দেশ, এক QR লেনদেনে Bangla QR”—এই মূলমন্ত্রকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করার লক্ষ্যে বৃহস্পতিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজারে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে এক বিশেষ ক্যাম্পেইন, অত্যাধুনিক ‘সেলফ সার্ভিস কর্নার’-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করার উদ্দেশ্যে সম্প্রতি উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে Bangla QR এবং POS মেশিন বিতরণ করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি টেংরা বাজার শাখা ব্যবস্থাপক মো: আসিদউল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর মৌলভীবাজার অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দীন ভুইয়া ও মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, টেংরাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন তরফদার এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি অভিরায়।

দীর্ঘ ৬৭ বছরের গৌরবময় পথচলায় গ্রাহকের আস্থা ও আধুনিক প্রযুক্তির অনন্য মেলবন্ধনে পূবালী ব্যাংক পিএলসি সর্বদা গ্রাহকদের পাশে রয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি টেকসই ক্যাশলেস সমাজ নির্মাণে ব্যাংকটি তাদের এই আধুনিক সেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service