• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত

Reporter Name / ৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল। বিগত ২০২৩ সালের ১৫ জুলাই গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরবর্তীতে সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে উপস্থিত শিক্ষকবৃন্দের সম্মতিক্রমে আগামী ৬ মাসের জন্য একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহকে আহ্বায়ক, ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীকে যুগ্ম-আহ্বায়ক, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিনকে সদস্য, অভয়চরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানকে সদস্য, পতনউষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমেদকে সদস্য, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জু সিনহাকে সদস্য এবং এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ হেনা জেবাকে সদস্য করা হয়েছে।

নবগঠিত এই কমিটি আগামী ৬ মাসের মধ্যে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে।

 

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service