• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জে ইষ্ট ওয়েষ্ট সীড এর ‘গুলফাম’ টমেটোর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কমলকুঁড়ি প্রতিবেদক:

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ইষ্ট ওয়েষ্ট সীড বাংলাদেশ’-এর আয়োজনে উচ্চফলনশীল ‘গুলফাম’ জাতের টমেটোর ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস উপলক্ষে কৃষকরা এই জাতের বীজ ও নিজেদের বাম্পার ফলন সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে এ মাঠ দিবস পালিত হয়।

অনুষ্ঠানে ইষ্ট ওয়েষ্ট সীড বাংলাদেশ এর এমডিও বিদ্যুৎ বিশ্বাস উজ্জ্বল এবং টিএসও মো. ফিরোজ আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষক জুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সফল কৃষক আব্দুল মতিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. আকরাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, ইষ্ট ওয়েষ্ট সীড এর ‘গুলফাম’ জাতের টমেটো সাধারণত মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাসে অত্যন্ত ভালো ফলন দেয় এবং বাজারে এর চাহিদা ও দামও বেশ ভালো থাকে।

মাঠ দিবসে এলাকার প্রায় শতাধিক উৎসুক কৃষক উপস্থিত ছিলেন। এই জাতের চাষাবাদে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service