• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রাজদিঘীরপারে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ কুলাউড়ার রবিরবাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও সেলফ সার্ভিস কর্নার উদ্বোধন পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার শাখায় ‘সেলফ সার্ভিস কর্নার’ উদ্বোধন সফল বাবার স্বীকৃতি: কমলগঞ্জে আব্দুন নূরকে সম্মাননা প্রদান শিক্ষকতার আলোয় আলোকিত সন্তান: সফল বাবা মোঃ হুমায়ূন কবীরের সাফল্যের গল্প সফল বাবা অনীল চন্দ্র শীল: চার সন্তানের সবাই এখন সরকারি চাকরিজীবী মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা কমলগঞ্জে বন্যার্তদের পাশে এমপি মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীসাধারণ

কমলগঞ্জে রাজদিঘীরপারে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

Reporter Name / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শমসেরনগর বিমান ঘাঁটির পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল ইসলাম, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, ‘বিমান বাহিনী প্রধানের নির্দেশে বন্যাকবলিতদের সহায়তায় আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে এবং খুব শীঘ্রই দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service