• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সফল বাবার স্বীকৃতি: কমলগঞ্জে আব্দুন নূরকে সম্মাননা প্রদান শিক্ষকতার আলোয় আলোকিত সন্তান: সফল বাবা মোঃ হুমায়ূন কবীরের সাফল্যের গল্প সফল বাবা অনীল চন্দ্র শীল: চার সন্তানের সবাই এখন সরকারি চাকরিজীবী মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা কমলগঞ্জে বন্যার্তদের পাশে এমপি মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীসাধারণ কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সফল বাবাগণের সংর্বধনা প্রদান মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার

সফল বাবার স্বীকৃতি: কমলগঞ্জে আব্দুন নূরকে সম্মাননা প্রদান

Reporter Name / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

 

শিক্ষক হিসেবে বর্ণিল কর্মজীবন শেষে সন্তানদের সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলায় বিশেষ সম্মাননা পেয়েছেন কমলগঞ্জের কৃতী ব্যক্তিত্ব আব্দুন নূর। ১০ জুলাই, ২০২৬ তারিখে ‘সাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
একজন আদর্শ শিক্ষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সন্তানদেরও আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুন নূর। তার চার সন্তানই আজ স্ব-স্ব কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত।
ডাঃ কায়ছার আহমদ: ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি সম্পন্ন করে চিকিৎসা সেবায় নিয়োজিত।
সালমা সুলতানা: বিএমসি ও বিএড ডিগ্রিধারী; বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাহাঙ্গীর আহমদ: কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএমসি ডিগ্রি সম্পন্ন করেছেন এবং বর্তমানে একজন সফল ফুলস্টেক ডেভেলপার হিসেবে কাজ করছেন।
শাকির আহমদ: ফাজিল পাশ; বর্তমানে গ্রাফিক্স ও সফটওয়্যার ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়েছেন।
অনুষ্ঠানে বক্তারা আব্দুন নূরের সংগ্রামী জীবন ও তার সন্তানদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন সৎ ও আদর্শবান শিক্ষক হিসেবে তিনি যেমন শিক্ষার্থীদের মাঝে আলোর দিশা ছড়িয়েছেন, তেমনি নিজের পরিবারেও সাফল্যের বীজ বুনেছেন। এমন একজন সফল বাবাকে সম্মাননা দিতে পেরে ট্রাস্ট গর্বিত।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service