• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলগঞ্জে বন্যার্তদের পাশে এমপি মুজিবুর রহমান চৌধুরী

Reporter Name / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। শুক্রবার (১০ জুলাই) বিকেলে তিনি উপজেলার রহিমপুর ও পতনঊষার ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী মানুষের খোঁজখবর নেন।
এ সময় এমপি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি জানান, সরকারি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং দুর্যোগ মোকাবিলায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,উ পজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন, যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ স্থানীয় বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমপিকে পাশে পেয়ে এবং দ্রুত ত্রাণ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দুর্গত এলাকাবাসী।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service