• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় যুব দিবস উদযাপনে কমলগঞ্জে চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের র‍্যালি ও অংশগ্রহণ কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন মৌলভীবাজার শহরে চড়ই পাখির কিচিরমিচির: পড়ন্ত বিকেলের স্নিগ্ধতা শ্রীমঙ্গলে  “দেবীমঞ্চ” এর ব্যতিক্রমী আয়োজনে শেষ হল শারদ সম্মাননা ২০২৬ শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড রায় , দুজনের কারাদণ্ড মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে পলিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার এক অনন্য বার্তা সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২৮.১০.২০২৬ কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা

জাতীয় যুব দিবস উদযাপনে কমলগঞ্জে চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের র‍্যালি ও অংশগ্রহণ

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত যুব দিবসের র‍্যালি ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরাম। সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের সভাপতি জিয়ানা মাদ্রাজী, সহ-সভাপতি লক্ষীনারায়ন রবিদাস (সুমন), সহ-সাধারণ সম্পাদক সৌরভ বীন, এবং ধীরেন ব্যানার্জী, প্রতি গঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।
পরে আলোচনা সভায় চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরাম কে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চা জনগোষ্ঠীর যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে এবং দেশের উন্নয়নমূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়াতে যুব দিবসের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service