• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে পলিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার এক অনন্য বার্তা সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২৮.১০.২০২৬ কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে পরামর্শসভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন কমলগঞ্জের মুন্সীবাজারে আর্থিক সাক্ষরতা ও শিক্ষার্থী ব্যাঙ্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত মৌলভীবাজারে পুবালী ব্যাংক পিএলসি শাহ মোস্তফা রোড শাখার আধুনিকায়ন ও নবসজ্জা শেষে আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।  – মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান কমলগঞ্জে লক্ষ্মীপুরে দুর্গোৎসবে ছড়ালো ভালোবাসার আলো: ২ শতাধিক বঞ্চিতের মুখে হাসি, বস্ত্র বিতরণ শমশেরনগরে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ

মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে পলিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার এক অনন্য বার্তা

Reporter Name / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কমলকুঁড়ি প্রতিবেদক :
“হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগানকে ধারণ করে মৌলভীবাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬’। বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ এক অন্যরকম প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে। শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সরব উপস্থিতিতে দিনটি যেন স্বাস্থ্য সুরক্ষার এক আনন্দ উৎসবে রূপ নেয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম। তিনি সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস কীভাবে অসংখ্য প্রাণঘাতী রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে, তার বৈজ্ঞানিক ও তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। তিনি তাঁর বক্তব্যে প্রতিটি শিশুর মধ্যে শৈশব থেকেই হাত ধোয়ার স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আয়োজন করা হয় সবচেয়ে আকর্ষণীয় পর্ব—‘হাত ধোয়া প্রদর্শনী’। প্রদর্শনী চত্বরে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের জন্য সাবান, বিশুদ্ধ পানি ও টিস্যু সংবলিত একাধিক বুথ স্থাপন করা হয়। কীভাবে আঙুলের ফাঁকে ফাঁকে ও নখের নিচে জীবাণু লুকিয়ে থাকে এবং তা সাবান দিয়ে সঠিকভাবে ধুয়ে পরিষ্কার করতে হয়, তা হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয় উপস্থিত কোমলমতি শিশুদের। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হাসিমুখ পুরো আয়োজনটিকে এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক পরিবেশ উপহার দেয়।
আয়োজকদের প্রত্যাশা, আজকের এই ছোট্ট সচেতনতার পাঠ শুধু এই দিবসেই সীমাবদ্ধ থাকবে না; বরং প্রতিটি শিশু নিজ পরিবার ও সমাজে এই বার্তা ছড়িয়ে দিয়ে সত্যিকারের ‘হাত ধোয়া নায়ক’ হিসেবে গড়ে উঠবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service