• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী মৌলভীবাজারে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত কমলকুঁড়ি পত্রিকা ই-পেপার ১৪.১০.২০২৬ চা-এর দেশ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নবরূপে নবদুর্গা পূজা শুরু শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন

কমলগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ১৫ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বাণী বালা সিংহ এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক কমলকুঁড়ি’ পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি রানী সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অতিথিরা কোমলমতি শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান উন্নয়নের পাশাপাশি তাদের মানবিক ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সহকারী শিক্ষিকা বাণী বালা সিনহা সম্প্রতি সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ কৃতিত্বপূর্ণ অর্জনে অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক কাজে তাঁর এমন উদ্যোগের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service