• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ

কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

 

কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ এশা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী এবং পরিচালনা করেন ০৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ হিফজুর রহমান সিজিল।
মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আল ইসলাহর সেক্রেটারি মাওলানা শাহ আবদুল জলিল, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ, কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রহমান, ০২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সাক্কু মিয়া, মুহাম্মদ মান্না, মুহাম্মদ ইয়াওর আলী, মুহাম্মদ আবদুল বাছিত, মুহাম্মদ জয়নাল, মুহাম্মদ সায়েল আহমদ ও মুহাম্মদ দুরুদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service