• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড রায় , দুজনের কারাদণ্ড মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে পলিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার এক অনন্য বার্তা সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২৮.১০.২০২৬ কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে পরামর্শসভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন কমলগঞ্জের মুন্সীবাজারে আর্থিক সাক্ষরতা ও শিক্ষার্থী ব্যাঙ্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত মৌলভীবাজারে পুবালী ব্যাংক পিএলসি শাহ মোস্তফা রোড শাখার আধুনিকায়ন ও নবসজ্জা শেষে আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।  – মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান কমলগঞ্জে লক্ষ্মীপুরে দুর্গোৎসবে ছড়ালো ভালোবাসার আলো: ২ শতাধিক বঞ্চিতের মুখে হাসি, বস্ত্র বিতরণ

শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড রায় , দুজনের কারাদণ্ড

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চ/ল্য/কর শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। আদালত তাদের প্রত্যেককে ফাঁসির পাশাপাশি অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন। এছাড়া একই মাম/লায় মুহিবুর রহমানকে ৭ বছর এবং জয়নাল মিয়াকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করেন তার সৎভাই ও তাদের স্বজনেরা। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আজ আদালত এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শাবানার পরিবার।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service