• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে রামকান্ত সিংহের পুনরায় যোগদান আগামী ৫ সেপ্টেম্বর কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন বড়লেখায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলগঞ্জ : নি/ষ্পা/প শিশুর আ/কু/তি আর লো/ভের ব/লি: ১২ বছর পর চা/ঞ্চ/ল্য/কর বাবা-খু/ন মামলার রায় কুলাউড়ায় পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কমলগঞ্জে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে রামকান্ত সিংহের পুনরায় যোগদান

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন রামকান্ত সিংহ। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০-এর বিধি অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার আদেশক্রমে তাঁকে এক বছরের জন্য এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে একাডেমির পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্ধীপ তালুকদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন রামকান্ত সিংহ। দায়িত্ব গ্রহণের পর একাডেমিতে পৌঁছালে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি প্রথম দিনেই দাপ্তরিক কার্যক্রমে যোগ দেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগেও তিনি সফলভাবে মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় মণিপুরী সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মেয়াদে একাডেমিতে একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ বজায় ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

পুনরায় দায়িত্ব পাওয়ার পর রামকান্ত সিংহ বলেন, একাডেমির নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও বিকাশের পাশাপাশি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এদিকে, রামকান্ত সিংহ পুনরায় পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও গতিশীল নেতৃত্বে মণিপুরী ললিতকলা একাডেমির কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি মণিপুরী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে একাডেমি আরও কার্যকর ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service