মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীগণের খসড়া তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দের পর থেকে বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন সভাপতি পদে আনিছুর রহমান (ছাতা) ও মো: জাহাঙ্গীর মুন্না রানা (দেওয়াল ঘড়ি)। সহ-সভাপতি পদে মো: আব্দুল হক (মই) ও আনোয়ার হোসেন (মোবাইল)। সাধারণ সম্পাদক পদে মো: আলাল ইসলাম (আনারস), সৈয়দ মো: শাহ আমীর (চাকা) এবং মো: সালেহ আহমদ (টেলিভিশন)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অমিত হাসান (ফুটবল) ও মো: জসিম উদ্দিন (ডাব)।
অর্থ সম্পাদক পদে মো: আমির হোসেন (হেলিকপ্টার) ও মো: শামিম আহমদ (তালগাছ)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক শেখ মো: সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মস্তান, দপ্তর সম্পাদক পদে মো: নাহিদ আলী, প্রচার সম্পাদক মো. রকিব আলী, সদস্য পদে মোঃ ইদ্রিস আলী, মোঃ সাফি মাহমুদ, সুমন মিয়া, মো. সোহান উদ্দিন চৌধুরী, মোঃ জসিম উদ্দিন ও মুমিতুর রহমান বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কমলগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান। এছাড়া নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুজন আহমেদ।
নির্বাচনকে কেন্দ্র করে আদমপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
Developed By Radwan Web Service