• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ! সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ১৬.০৯.২০২৬ খ্রি. বর্ষ ১৬, সংখ্যা ১১ শ্রীমঙ্গলে ঘন ঘন অজগর ও বিষধর সাপ উদ্ধার: বন ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বেগের কারণ কমলগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির নতুন কমিটি গঠিত কমলগঞ্জের ছয়ঘরি গ্রাম: নানা সমস্যায় জর্জরিত কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু

শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সারাদিনব্যাপী এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর বিভিন্ন চা বাগান ও খাসি পুঞ্জির মাতব্বর, রাংবা-বালাং, ক্যাতেখ্রীষ্ট শিক্ষক, বোর্ডের পরিচালক, কমিটির কর্মকর্তা এবং স্টাফসহ মোট ৮০ জন এতে অংশ নেন।

‘দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্’ (কাক কো)-এর সিইও মি. ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন ও সিও মি. শরৎ রড্রিক্স সেমিনারটি পরিচালনা করেন। সেমিনারে নিয়মিত সঞ্চয় গড়ে তোলা, সঞ্চয়ের গুরুত্ব, সঠিকভাবে ঋণ ব্যবহার এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সচেতন ঋণ ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতাই পারে সদস্যদের জীবনমান উন্নত করতে। পরিশেষে, সঞ্চয়ই ভবিষ্যতের নিরাপত্তা এবং সঠিক ঋণ ব্যবস্থাপনা সমৃদ্ধির হাতিয়ার—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি শেষ হয়।

সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপি আয়োজিত এই সেমিনারে শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর বিভিন্ন চা বাগান ও খাসি পুঞ্জির মাতব্বর, রাংবা-বালাং, ক্যাতেখ্রীষ্ট শিক্ষক, বোর্ডের পরিচালক, কমিটির কর্মকর্তা এবং স্টাফসহ মোট ৮০ জন প্রতিনিধি অংশ নেন।

‘দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্’ (কাক কো)-এর সিইও মি. ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন এবং সিও মি. শরৎ রড্রিক্স অত্যন্ত চমৎকারভাবে সেমিনারটি পরিচালনা করেন।

সেমিনারে নিয়মিত সঞ্চয় গড়ে তোলা, সঞ্চয়ের গুরুত্ব, সঠিকভাবে ঋণ ব্যবহার এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল ও দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সচেতন ঋণ ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতাই পারে সদস্যদের জীবনমান উন্নত করতে এবং টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়তে সহায়তা করতে।

অনুষ্ঠানের পরিশেষে “সঞ্চয়ই ভবিষ্যতের নিরাপত্তা এবং সঠিক ঋণ ব্যবস্থাপনা সমৃদ্ধির হাতিয়ার”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই সচেতনতামূলক সেমিনারের সফল সমাপ্তি ঘটে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service