• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন মৌলভীবাজার শহরে চড়ই পাখির কিচিরমিচির: পড়ন্ত বিকেলের স্নিগ্ধতা শ্রীমঙ্গলে  “দেবীমঞ্চ” এর ব্যতিক্রমী আয়োজনে শেষ হল শারদ সম্মাননা ২০২৬ শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড রায় , দুজনের কারাদণ্ড মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে পলিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার এক অনন্য বার্তা সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ২৮.১০.২০২৬ কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে পরামর্শসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

 

“দক্ষ যুব গড়বে দেশ—সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। দেশের প্রাণশক্তি যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যয়ে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।
১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা, যুব ঋণ ও অনুদানের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।


সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার সূচনা করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী এস এ হামিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। বেকারত্ব দূর করে যুবসমাজকে স্বাবলম্বী করতে পারলে তবেই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রশিক্ষনার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুব উন্নয়নের আত্মকর্মী ও প্রশিক্ষনার্থীদের হাতে ঋণের চেক, অনুদান এবং সফল প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন অতিথিরা। সনদ ও চেক হাতে পাওয়া তরুণদের চোখে-মুখে ছিল এক নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসের দীপ্তি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service