• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত কমলকুঁড়ি পত্রিকা ই-পেপার ১৪.১০.২০২৬ চা-এর দেশ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নবরূপে নবদুর্গা পূজা শুরু শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

মৌলভীবাজারে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছানোর আকুলতা, আর কঠোর শৃঙ্খলার নিখুঁত বুননে মুখরিত হয়ে উঠেছিল মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠ। বুধবার (১৪ অক্টোবর) জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত প্যারেড পরীক্ষা।
কনস্টেবল ও নায়েক পদ থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্য নিয়ে মাঠে নামেন একদল অকুতোভয় পুলিশ সদস্য। পরনে নিখুঁত পোশাক, চোখে প্রদীপ্ত স্বপ্ন আর বুকে দেশসেবার অদম্য তাগিদ—প্রতিটি কদমে কদমে ফুটে উঠছিল তাঁদের ত্যাগ ও নিষ্ঠার গল্প। রোদের তীব্রতা কিংবা ঘামের ক্লান্তি ছাপিয়ে তাঁদের সুসংহত মার্চপাস্ট যেন বলছিল, আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে তাঁরা সদা প্রস্তুত।
প্যারেড পরীক্ষায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার অভিভাবক, সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম। তিনি পরীক্ষা পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও বিধি মোতাবেক প্রার্থীদের শারীরিক যোগ্যতা, সুশৃঙ্খল কদম এবং পেশাদারিত্ব মূল্যায়ন করেন।
এ সময় পরীক্ষা বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজন তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) জনাব এস. এম. মনসুর মূসা এবং মৌলভীবাজার পুলিশ লাইন্সের আরআই জনাব মোঃ রমিজ উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দিনশেষে এই প্যারেড কেবল পদোন্নতির এক আনুষ্ঠানিক মূল্যায়ন ছিল না; বরং তা ছিল প্রতিটি পুলিশ সদস্যের দীর্ঘদিনের আত্মত্যাগ, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের এক অনন্য জলন্ত প্রতিচ্ছবি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service