মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে অবস্থিত ‘হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি’ পরিদর্শন করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এবং প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য আলাউর রহমান খান শাহীন। তাঁর বাংলাদেশ আগমন ও একাডেমিটির চলমান কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বুধবার বিকেলে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একাডেমির নির্মাণ কমিটির সভাপতি হাজী সুলেমান মিয়ার সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজসেবক আলাউর রহমান খান শাহীন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিক আহমদ বাবু, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, বাংলাদেশ টি স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কবি জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পত্রিকার সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথ, রেজাউল আলম চৌধুরী,
আনোয়ার খান, কমরেড আফরোজ আলী, মিজানুর রহমান মিষ্টার, তালেব আহমদ, শিপার আহমদ, দাতা
পরিবারের সদস্য মশিউর রহমান চৌধুরী, তানভীর চৌধুরী, ফাহিম রহমানসহ এলাকার অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ একাডেমির চলমান নির্মাণকাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তাঁরা একাডেমির পরিকাঠামো এবং সার্বিক অগ্রগতি দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসারে এই অঞ্চলে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি এক আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
সাংবাদিক আলাউর রহমান খান শাহীন প্রবাসে থেকেও দেশের শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নারী সমাজকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে না পারলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এই মহৎ প্রতিষ্ঠানের উন্নয়নে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ একাডেমির সফল বাস্তবায়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।একই সঙ্গে ভবিষ্যতেও এ মহৎ শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেন তাঁরা।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হাবিবুন নেছা চৌধুরী গালর্স একাডেমি প্রতিষ্ঠাতা সেলিম আহমদ চৌধুরী,
হাফিজ মাওলানা আতিকুর রহমান চৌধুরী সিপার, তরিকুর রশীদ চৌধুরী শওকত।
Developed By Radwan Web Service