মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৩২০ জন উপকারভোগীর হাতে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকার। এ সময় বক্তারা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি