প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ২:২৫ পি.এম
শ্রীমঙ্গলে উত্তরসুর প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার পুণ্যার্থী ও ভক্তবৃন্দের ঢল নামে।
উৎসবের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা এবং শ্রীশ্রী প্রভুর চরণে অন্নভোগ নিবেদন করা হয়। দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পর দুপুরের দিকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ।
সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাজারো ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। ভক্তদের এই মিলনমেলায় পুরো আশ্রম প্রাঙ্গণ এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। উৎসব সফল করতে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি