সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের কৃতি সন্তান শিবানন্দ সিনহাকে ‘সফল যুব সংগঠক’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
জাতীয় যুব দিবস উদযাপনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই সফলতা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
শিবানন্দ সিনহা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাঁও গ্রামের আনন্দ মোহন সিনহা ও নির্মলা সিনহা দম্পতির ছেলে। তিনি ‘বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সমিতি’র সভাপতির দায়িত্ব পালন করছেন। সমাজসেবা ও যুব উন্নয়নে তাঁর এই বিশেষ অবদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক স্বাক্ষরিত সফলতার এই সনদ প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং যুব সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি