প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৮:৩৭ এ.এম
শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন

গ্রাহকদের আরও দ্রুত, নিরাপদ আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার অধীনে হবিগঞ্জ রোডে এক নতুন ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ ও সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক প্রণয় দেবনাথ এর সভাপতিত্বে ও পর্যটন নগরী উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কদর আলী, ইয়াকুব মিয়া।
বক্তরা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পূবালী ব্যাংক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গ্রাহকদের হাতের মুঠোয় আধুনিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে আজকের এই ‘সেলফ সার্ভিস সেন্টার’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
গ্রাহককেন্দ্রিক চিন্তাভাবনার ফসল হিসেবে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে। এখান থেকে গ্রাহকেরা দিন-রাত ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিনই কোনো ব্যাংকিং সময়ের দীর্ঘ লাইন বা অপেক্ষা ছাড়াই ক্যাশ জমা, ক্যাশ উত্তোলন, স্টেটমেন্ট প্রিন্ট এবং ফান্ড ট্রান্সফারসহ মৌলিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক ও স্থানীয় কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক এবং গণ্যমান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ডিজিটাল উদ্যোগ শ্রীমঙ্গলের সর্বস্তরের গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও অর্থবহ করে তুলবে।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি