
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘পুবালী ব্যাংক পিএলসি.’-এর দীর্ঘ ঐতিহ্য ও আধুনিক ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় মৌলভীবাজারের ওয়াপদা গেট শাখাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে নতুন নামে ও নতুন আঙ্গিকে ‘শাহ মোস্তফা রোড শাখা’ হিসেবে রূপান্তর করা হয়েছে। নতুন এই শাখার আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে ২৫ অক্টোবর রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবসজ্জালঙ্কৃত এই শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ ও সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
মৌলভীবাজার পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার শ্যামল বরণ দত্ত এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ।
শাহ মোস্তফা রোড শাখার ব্যবস্থাপক তারিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মকর্ত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা উপস্থিত ছিলেন।
শাহ মোস্তফা রোড শাখার ব্যবস্থাপক তারিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক দেওয়ান আরিফুল করিম চৌমুহনা ইসলামিক ব্যাংকিং শাখা ব্যবস্থাপক ওবায়দুর রহমান, মোঃ কামাল হোসেন, যোগীডর শাখা ব্যবস্থাপক মো. আবু জাফরসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পুবালী ব্যাংক সর্বদা গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই আধুনিক শাখায় আরও উন্নত, দ্রুত ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতিতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি