মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক গৃহপরিচারিকাকে অপহরণের পর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ইছবপুর এলাকার দুলাল মিয়া (৩১), শহরের মিশন রোডের মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং সোনার বাংলা রোডের আল আমিন ইসলাম (২০)।
থানা সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। তবে অভিযোগগুলোর সত্যতা প্রমাণের জন্য ফরেনসিক পরীক্ষা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে এবং আদালতের রায়ের পরই ঘটনার মূল সত্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি