নজরুল বর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি।
‘পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি’-বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক সহযোগিতায় এবং ‘ডা. সুফি ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে উপজেলার ভাড়াউড়া চা বাগান দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি পালিত হয়।
পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন উদীয়মান চিকিৎসক ডা. সালেহা আফরিন বৃষ্টি। এ সময় তাঁকে সার্বিক সহযোগিতা করেন কমলগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এম এ মোনায়েম খান। ক্যাম্পে বিভিন্ন বয়সের প্রায় ৪০ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদানের আগে মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়াইক, বিশিষ্ট সমাজসেবক রাজু এবং বাগান কমিটির নারী নেত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দ।
সেবা কার্যক্রম শেষে ডা. সালেহা আফরিন বৃষ্টি বলেন, "আমি সবসময় অসহায়, দুঃস্থ ও গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি এবং সাধ্যমতো ওষুধপত্র কিনে দিই। উচ্চশিক্ষার জন্য আগামী কয়েক মাসের জন্য আমার লন্ডন যাওয়ার কথা রয়েছে। উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আমি পুনরায় এই চিকিৎসাসেবা আরও ব্যাপকভাবে চালু রাখব।"
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি