প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ১:০৩ পি.এম
কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৬টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।
মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুঙহাল সিংহ শ্যামলের সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি পেট্রিয়টিক রাইটার্স ফোরামের সম্পাদক রাকেশ নওরেম, মীতেই ইরল ইয়েক লইনাশিলন অপুন্বা লুপ (মীল্যাল)-এর নির্বাহী পরিচালক পাওনাম ইবোমচা, মীল্যাল-এর সভাপতি নাওরেম নোঙমাইলেম্বি লেইমা, মীল্যাল-এর শিক্ষা সচিব মাইবম ইন্দ্রজিৎ মীতেই এবং মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা আয়েকপম অঞ্জু।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ, মণিপুরী কল্যাণ পরিষদের সম্পাদক ওইনাম পামহেইবা, প্রাক্তন প্রাথমিক শিক্ষিকা বৃন্দারানী সিনহা ও শিক্ষার্থী লমজিং লেইনা প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি