শ্রীমঙ্গল রেল স্টেশনে যাতায়াতকারী যাত্রী ও সাধারণ মানুষের অলস সময়কে বইপড়ায় আনন্দময় ও উপযোগী করে তুলতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে স্থাপিত ‘পাঠক কর্নার’-এ চতুর্থবারের মতো নতুন বই সরবরাহ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বই সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
উদ্যোক্তারা জানান, ট্রেন কিংবা যাত্রার অপেক্ষায় থাকা যাত্রীরা যেন স্টেশনে বসে সুস্থ বিনোদন এবং জ্ঞানচর্চায় সময় কাটাতে পারেন, সে লক্ষ্যেই এই পাঠক কর্নারটি চালু করা হয়েছে। ইতিপূর্বেও এখানে কয়েক দফায় বই সরবরাহ করা হয়েছিল। পাঠক ও যাত্রীদের ক্রমবর্ধমান আগ্রহের কথা বিবেচনা করে চতুর্থবারের মতো বইয়ের সংগ্রহ আরও সমৃদ্ধ করা হলো।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে বইপড়ার অভ্যাস বৃদ্ধি পাবে এবং রেল স্টেশন চত্বরে এক ইতিবাচক ও মননশীল পরিবেশ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি