কমলকুঁড়ি প্রতিবেদক :
জীবনমান উন্নয়ন ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
তিনি বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় আনতে সরকার নিরলসভাবে কাজ করছে।” সহায়তা বিতরণের পাশাপাশি তিনি পরিবেশ রক্ষায় ‘বছরে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি’রও উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি