প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৫১ পি.এম
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলকুঁড়ি প্রতিবেদক :
মৌলভীবাজারের কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৫ সালের উপবৃত্তি, ইবতেদায়ি সমাপনী এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সভাপতি সৈয়দ ইব্রাহীম মুহাম্মদ আব্দুহুর সভাপতিত্বে এবং মাদরাসার অধ্যক্ষ সোলায়মান আহমাদের সঞ্চালনা ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সহসভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান, কমলগঞ্জ ইসলামী সোসাইটির সভাপতি মাওলানা বাহার আলী এবং কমলগঞ্জ আইডিয়াল হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক সাগর হাসান, সাইফুর রহমান ও শোয়েব আহমেদ প্রমুখ।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : পিন্টু দেবনাথ , মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। মোবাইলঃ 01716362944
ইমেইল : pintupress@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলকুঁড়ি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি